মাটির নিচ থেকে উকি দিচ্ছে হাত ও পা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পুরুলিয়া গ্রামে। স্থানীয় মানুষেরা ধানখেতের পাশে ধানকাটার সময় বিষয়টি তাদের নজরে আসে। খবর দেওয়া হয় স্থানীয় চাকুলিয়া থানার কানকি ফাড়িতে। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ ভীর জমান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। কার মৃতদেহ তা নিয়ে উঠছে প্রশ্ন। মাজিস্ট্রেট এর উপস্থিতিতে খোড়া হবে মাটি। তোলা হবে মৃতদেহ। মৃতদেহর পাশে গত ৮ নভেম্বর এর দিল্লী আনন্দ বিহার থেকে কিষাণগঞ্জ ট্রেনের টিকিট ও ১১ তারিখের কাটিহার স্টেশনের প্লাটফর্ম টিকিট ও মেয়েদের চুলের ক্লিপ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
উত্তরদিনাজপুর